Smart Stock: HOW TO TRADE IN STOCKS

Share Market, Analysis, Learning, Tools, News, All in one place.

Showing posts with label HOW TO TRADE IN STOCKS. Show all posts
Showing posts with label HOW TO TRADE IN STOCKS. Show all posts

Friday, September 7, 2018

How to Trade in Stocks(Bangla): PART-03 (FINAL)

11:58 PM 0
How to Trade in Stocks(Bangla): PART-03 (FINAL)
HOW TO TRADE IN STOCKS: PART-03


 Jesse L. Livermore 

# " Rome was not built in a day." and no real movement of importance ends in one day or in one day or in a week. একটি প্রকৃত ট্রেন্ড একদিনে সৃস্টি হয় না, এটা তৈরি হবার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় এবং শেষ হতেও অনেক সময় লাগে। সুতরাং সঠিক ট্রেন্ড ধরতে পারলে, একটু বাড়লেই বিক্রির জন্য তাড়াহুড়ো করবেন না। একটি আপট্রেন্ড এ থাকা শেয়ারের গতিপথে ছোট ছোট রিয়েকশন থাকবেই, এতে ভয় পাবার কিছু নাই। এক্ষেত্রে Pivotal Points খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

# অধিকাংশ ট্রেডার ঝোঁকের মাথায় সম্পূর্ন শেয়ার একসাথে একই দামে ক্রয় না বিক্রয় করে ফেলে। এটা বড় ভুল ও বিপদজনক সিদ্ধান্ত।

# ক্রয়ের পদ্ধতি : সব শেয়ার একসাথে না কিনে কয়েক ধাপে কিনবেন। ১ম ধাপে যে দামে কিনবেন পর্যায়ক্রমে পরের ধাপগুলিতে অধিক দামে কিনবেন। কিন্তু আগের ধাপ অপেক্ষা দাম কমে গেলে নতুন করে আর কিনবেন না। averaging up করতে থাকুন কিন্তু কখনও averaging down করবেন না।

# বিক্রয়ের পদ্ধতি : একইভাবে সব শেয়ার একসাথে বিক্রয় করবেন না, কয়েক ধাপে বিক্রয় করুন। ১ম অংশ বিক্রির পর শুধুমাত্র দাম কমে গেলেই পরের অংশ বিক্রি করুন, কিন্তু যদি দাম বাড়ে তবে বিক্রি না করে আরও বাড়তে দিন। এভাবে ধাপেধাপে বিক্রি করুন।

# প্রত্যেক শেয়ারের সাম্প্রতিক কয়েক সপ্তাহের মুভমেন্ট অধিক গুরুত্বপূর্ণ।
# কোন শেয়ারে যদি স্টপ-লস নিতে হয়, তবে কিছুদিন পর ঐ শেয়ারে ভাল সুযোগ আসলে রি-এন্ট্রি করতে ভুলে যাবেন না।

# শেয়ারবাজারে নতুন কিছু ঘটে না, একই ঘটনা বারবার ঘটে। শেয়ার ভিত্তিক কিছুটা পার্থক্য থাকলেও সকল শেয়ারের মুভমেন্ট এর মৌলিক প্যাটার্ন একইরকম।

# প্রত্যেক বড় মুভমেন্ট (major) অনেক মাঝারি (intermediate) ও ছোট (minor) মুভমেন্ট নিয়ে গঠিত। আমি শুধু বড় মুভমেন্ট নিয়েই থাকি। ছোট ছোট মুভিমেন্টগুলি ভ্রান্তিকর, আমি এগুলি সবসময় বর্জন (avoid) করি। The intent is to catch the major moves, to indicate the beginning and the end of movements of importance.

# সফল হতে ধৈর্য্য থাকতে হবে। মার্কেটের প্রতি রাগ, ক্ষোভ, হতাশা ত্যাগ করুন। নিজের ভুলের কোন অজুহাত খুঁজবেন না। কোন ইগো না দেখিয়ে নিজের ভুল স্বীকার করুন। নিজের কৃত ভুলগুলি লিখে রাখুন এবং ভুল থেকে শিক্ষা গ্রহন করুন।

# Success comes only to those who work for it. No one is going to hand you a lot of easy money. No one would be forcing it into your pocket.

COURTESY :- SHAFIQUL ISLAM

How to Trade in Stocks(Bangla): PART-02

11:49 PM 0
How to Trade in Stocks(Bangla): PART-02
HOW TO TRADE IN STOCKS: PART-02


By Jesse L. Livermore

# প্রত্যেক মানুষের যেমন নিজস্ব ব্যক্তিত্ব আছে তেমনি প্রত্যেক স্টকের নিজস্ব বৈশিষ্ট্য আছে।

# একটি সত্যিকার আপট্রেন্ড এর শুরুতে উচ্চ ভলিউমসহ কয়েকদিন বাড়তে থাকবে। তারপর কয়েকদিন স্বাভাবিক কারেকশন হবে এবং সাথে ভলিউম কমে আসবে। এর ২/৩ দিন পরে আবার দাম বাড়তে থাকবে এবং সাথে ভলিউমও বাড়তে থাকবে। এতে পূর্বের কারেকশন রিকভার হবে এবং শেয়ারটি নতুন উচ্চতায় প্রবেশ করবে। এভাবে চলতে থাকবে। ভাল লাভ করার জন্য ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে গতিপথে কোন danger signals আসে কিনা তা খেয়াল করতে হবে। খারাপ সিগনাল দেখা গেলে অপেক্ষা না করে সেল দিয়ে বেরিয়ে যেতে হবে।

# একটি প্রকৃত মুভমেন্টে কখনও ২/৩ দিনে শেষ হয় না। এটা শেষ হতে অনেক সময় লাগে। তাই সামান্য বাড়লেই বিক্রির জন্য উতলা হবেন না।

# নানাবিধ কারনেই শেয়ারের দাম বাড়তে পারে। দাম বাড়ার কারন অনুসন্ধানের দরকার নাই, শুধু মুভমেন্টের সুবিধা নিন। জোয়ারে জাহাজ ভাসিয়ে দিন।

# একই সাথে মার্কেটের সকল শেয়ার নিয়ে ভাবার কোন দরকার নেই। একসাথে অনেক শেয়ার হাতে রাখা খুবই বিপদজনক। It is much easier to watch a few than many. ৪ টি সেক্টর হতে ২ টি করে একটিভ লিডিং শেয়ার একাউন্ট এ রাখাই যথেষ্ট।

# সামগ্রিক মার্কেট বুলিশ নাকি বিয়ারিশ তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার কোন দরকার নেই। মার্কেট যে অবস্থায়ই থাকুক না কেন দেখবেন কোন কোন শেয়ার আপট্রেন্ড এ আছে কিম্বা ডাউনট্রেন্ড শেষ করে আপট্রেন্ড শুরু হতে যাচ্ছে। খুঁজে বের করুন সেই শেয়ারগুলি। কারন প্রত্যেক শেয়ারের নিজস্ব ট্রেন্ড সাইকেল আছে।

# শুধু লিডিং একটিভ শেয়ার নিয়ে থাকুন এবং এদের গতিবিধি লক্ষ্য রাখুন। মনে রাখবেন, আপনি যদি লিডিং একটিভ শেয়ার নিয়ে লাভ না করতে পারেন, তবে একগাদা শেয়ার হাতে রাখলেই লাভ করতে পারবেন না। মার্কেটের সর্বত্র অর্থাৎ সকল সেক্টরের সকল শেয়ার নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নাই। আরেকটি বিষয় মনে রাখবেন, মার্কেট লিডার বা সেক্ট্রর লিডার প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের লিডারগুলি ২/১ বছর পরে লিডিং এ নাও থাকতে পারে।

# কখনও averaging down করবেন না। আপনি ভুল করেছেন বলেই লস খেয়েছেন। তাহলে কেন আপনি আপনার মূল্যবান টাকা একটি Bad Trade এ বৃদ্ধি করে ঝুকি বাড়াবেন? বরং আপনার মূল্যবান টাকা দিয়ে অন্য কোন আকর্ষণীয় শেয়ার কিনুন।

# উচ্চ বিলাসী লাভের চিন্তা ত্যাগ করুন। একজন দোকানদার বছরে কতটুকু লাভের আশা করে? সে ২৫% লাভ হলেই খুশি। স্পেকুলেশনও একটি ব্যবসা এবং এর ব্যবসার মতই নিয়মনীতি আছে। তাহলে কেন আপনি ১০০% বা তার বেশি লাভের চিন্তা করেন?

# আরেকটি কথা মনে রাখবেন, শেয়ার ব্যবসায় লাভ হলে লাভের অর্ধেক উত্তোলন করে নিরাপদ জায়গায় রাখুন। অধিকাংশ স্পেকুলেটরগণ লাভের টাকা চোখে দেখে না। তারা টাকা দিগুন, তিনগুন এভাবে বৃদ্ধি করতে চায়। কিন্তু একসময় কাগজের সকল লাভই হারিয়ে যায়।

# ঘনঘন ট্রেড (over- trade) করবেন না। এটা একটি বদ অভ্যাস। প্রকৃতপক্ষে এতে আপনার লাভ হয় না বরং লাভ হয় ব্রোকার হাউজের। নিশ্চিত না হয়ে কোন ট্রেড করবেন না।
(চলবে)

COURTESY :- SHAFIQUL ISLAM

How to Trade in Stocks(Bangla): PART-01

11:31 PM 0
How to Trade in Stocks(Bangla): PART-01
HOW TO TRADE IN STOCKS: PART-01



পায় ৭৬ বছর পূর্বে কালজয়ী ট্রেডার জনাব Jesse L. Livermore এর লেখার চৌম্বক অংশ তুলে ধরার চেষ্টা করছি :

# শেয়ার ব্যবসা (speculation বা ফটকাবাজি) হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চিত্তাকর্ষক খেলা। কিন্তু যারা বোকা, মানসিকভাবে অলস, দুর্বল আবেগপ্রবণ কিম্বা যারা রাতারাতি বড়লোক হতে চায়, তাদের জন্য এ খেলা নয়। তারা এ খেলায় হারবেই।

# স্পেকুলেশন কোন জুয়া নয়, এটা ব্যবসা। কারন এটা ভাগ্যের ব্যাপার নয়, এটা শিখতে হয়, জানতে হয়।

# শেয়ার ব্যবসায় বছরের প্রতিদিন বা প্রতি সপ্তাহে লাভ করা সম্ভব নয়। একমাত্র বোকারাই এরকম চিন্তা করতে পারে।

# সফল স্পেকুলেটরগণ মোটামুটিভাবে অনুমান করতে পারেন কোন শেয়ারের সামনের মুভমেন্ট কতটুকু হতে পারে। কোন শেয়ার সম্পর্কে পাবলিকের সাইকোলজি কি তা সঠিকভাবে অনুমান করতে হবে।

# কোন শেয়ার সম্পর্কে নিজের বিশ্লেষণ বা জাজমেন্টই চূড়ান্ত নয়, মার্কেটে শেয়ারটির গতিবিধি কিরূপ তা যাচাই করতে হবে। মার্কেটের কনফার্মেশন ছাড়া শুধু নিজের মনোভাবের উপর সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। Markets are never wrong - options often are. সুতরাং শুধু নিজের এনালাইসিস এর উপর ভিত্তি করেই ঝাঁপিয়ে পড়া উচিত নয়। বরং অপেক্ষা করুন ও আগে দেখুন মার্কেটে শেয়ারটি কেমন খেলে। ধৈর্য্য ধরুন শেয়ারটি প্রত্যাশা অনুযায়ী সক্রিয় হতে।

# কোন নিউজ শেয়ারের মুভমেন্ট এর উপর সাময়িক প্রভাব ফেললেও শেয়ারটির ট্রেন্ড এর উপর তেমন কোন প্রভাব ফেলতে পারে না। শক্তিশালী ট্রেন্ডে থাকা অবস্থায় নিউজ এর প্রভাব সামান্যই।

# একটি ভাল ট্রেন্ডের শুরুতে এন্ট্রি করলে প্রফিট নেয়ার জন্য তাড়াহুড়া করা উচিত না। যতদিন শেয়ারটি সঠিকভাবে চলবে ততদিন শেয়ারটি ধরে রাখুন। ছোট ছোট কারেকশন ইগনোর করুন। মনে রাখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন বলেই লাভটা এসেছে।

# অনেকের কাছে চার্ট এর গুরুত্ব অনেক, কিন্তু আমার কাছে চার্ট তেমন গুরুত্ব বহন করে না। আমি মনে করি, চার্ট হচ্ছে বিভ্রান্তিকর।

# আমার মতে, ইনভেস্টরগণ সবচেয়ে বড় জুয়াড়ি, স্পেকুলেটরগণ নয়। কারন তারা তাদের এনালাইসিস এর উপর বাজি ধরে এবং তারা ভুল করলেও লেগে থাকে। স্পেকুলেটরগণ ভুল করলে কেটে পড়ে।

# দুটি কথা মনে রাখবেন - 1. Never sell a stock, because it seems high-priced. 2. Never buy a stock because it has had a big decline from its previous high. দাম অনেক বেড়ে গেছে বলে বেচবেন না কিম্বা দাম অনেক কমে গেছে বলে কিনবেন না।

# এ কথাও মনে রাখবেন - I never buy on reactions or go short on rallies. আমি কখনও দাম কমার সময় কিনি না অথবা দাম বাড়ার সময় বেচি না।

# আরেকটি কথা না বললেই নয় - একমাত্র বোকারাই প্রথম ক্রয়ে লস খেয়ে পূনরায় কিনে এভারেজ করে। Never average losses. মনের মধ্য কথাটা লিখে রাখুন।
(চলবে)

COURTESY :- SHAFIQUL ISLAM